← হোমপেজে ফিরুন
চেয়ারম্যান
চেয়ারম্যানের বাণী

মুফতী আল্লামা খলিলুর রহমান জিহাদী

আল-কুরআন প্রচার সংস্থা (আকপও)

"আল-কুরআনের আদর্শই পারে একটি জাতিকে হিংসা, বিদ্বেষ ও দুর্নীতি মুক্ত করে আলোর পথ দেখাতে।"

মার্তৃভাষায় কুরআনুল কারিম প্রচার ও প্রসারের ব্যাপক কর্মসূচী ও অঙ্গীকারের বাস্তবায়ন এবং মাদক ও জঙ্গী মুক্ত বিশ্বগড়ার দৃঢ় প্রত্যয়ে সুদ মুক্ত জীবন ব্যবস্থা-সন্ত্রাস মুক্ত রাজনীতি, সুস্থ্য শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের পথচলা। যেহেতু,- বর্তমান যুগ হলো তথ্য প্রযুক্তির যুগ। তথ্য প্রযু্ক্তির মাধ্যমে দ্রুততার সাথে নির্ভুলভাবে যে কোন কাজ অনায়াসে করা সম্ভব। আল-কুরআন প্রচার সংস্থা (আকপও), বাংলাদেশ ওয়েবসাইট খুলে সরকারের ডিজিটালাইজেশন কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে এবং সরকারের ভিশন ২০২১ এর সাথে একাত্মতা প্রকাশ করেছে। আকপও, বাংলাদেশ ওয়েবসাইটটিতে যে তথ্য, উপাত্ত থাকবে তা অবাধ তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে এবং তা সবার কাছে সহজ লভ্য হবে। এটা নিশ্চিত যে, আমাদেরকে ইনফরমেশন হাইওয়েতে উঠতে গেলে, চলতে গেলে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। আকপও, বাংলাদেশ তাদের স্টেকহোল্ডারদের সর্বোচ্চ সেবার মান নিশ্চিত করতে তথ্য প্রযু্ক্তির ব্যবহারের গুরুত্ব বিবেচনা করে ওয়েব সাইট খুলেছে।
সম্মানিত ব্যাক্তিবর্গ আকপও, বাংলাদেশ সম্পর্কে জানতে আগ্রহী সুধীজন এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান এই ওয়েব সাইট ভিজিটের মধ্য দিয়ে আকপও, বাংলাদেশের দৈনন্দিন কার্যাবলী, ফলাফল, নোটিশ, বিদ্যালয় সম্পর্কিত তথ্যাদিসহ সার্বিক কর্মকাণ্ডের একটি সম্যক চিত্র উপলব্ধি করতে পারবেন ইনশা্আল্লাহ্। এর মাধ্যমে আকপও, বাংলাদেশসহ অধীনস্ত মার্তৃভাষায় কুরআন শিক্ষা ক্লাস ও বিদ্যালয়ের কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা, গতিশীলতা, জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সকলকে আমাদের ওয়েব সাইট ভিজিটে সাদর আমন্ত্রণজানাচ্ছি।

পরিশেষে আকপও, বাংলাদেশ ওয়েবসাইটির সফলতা ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হোক এই কামনা করেই শেষ করছি।

মুফতি আল্লামা খলিলুর রহমান জিহাদী
চেয়ারম্যান
আকপও, বাংলাদেশ