আল-কুরআন প্রচার সংস্থা (আকপও) বাংলাদেশ হোম - আল-কুরআন প্রচার সংস্থা
শিরোনাম
Slide 1
দ্বীনি কার্যক্রম

মাতৃভাষায় আল-কুরআনের বাণী প্রচার ও প্রশিক্ষণ কর্মসূচি

Slide 2
সমাজসেবা

প্রান্তিক ও অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প

Slide 3
আন্দোলন

দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের অবস্থান

Slide 3
দ্বীনি কার্যক্রম

Slide 3
দ্বীনি কার্যক্রম

Slide 3
দ্বীনি কার্যক্রম

চেয়ারম্যান
চেয়ারম্যানের বাণী

মুফতী আল্লামা খলিলুর রহমান জিহাদী

"আল-কুরআনের আদর্শই পারে একটি জাতিকে হিংসা, বিদ্বেষ ও দুর্নীতি মুক্ত করে আলোর পথ দেখাতে।"

বিস্তারিত পড়ুন →
মহাসচিব
মহাসচিবের বাণী

মুহাম্মাদ আব্দুল মাতিন

"মানবতার সেবায় নিবেদিত হয়ে সমাজের প্রতিটি স্তরে কুরআনের সুফল পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য।"

বিস্তারিত পড়ুন →

আমাদের স্লোগান

"মাতৃভাষায় কুরআন বুঝুন- মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়ুন"

আমাদের পরিচয়

আল-কুরআন প্রচার সংস্থা (আকপও), বাংলাদেশ

আল কুরআনের আলোকে সমাজের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে পারস্পারিক আস্থা ও সহযোগীতার মনোভাবের আলোকে একতাবদ্ধ করে স্থানীয় সম্পদের সুষ্ঠু ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং আর্থ সামাজিকভাবে প্রতিষ্ঠিত করে সুখী সমৃদ্ধশালী সমাজ গঠন করা। এই সংস্থা এমন একটি পরিবর্তিত সমাজের স্বপ্ন দেখে যেখানে সকল ধর্মের অসহায়, হতদরিদ্র, অবহেলিত, বঞ্চিত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও উন্নত জীবন গঠন এবং দারিদ্র বিমোচনে ভূমিকা রাখা।

বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সুপ্ত প্রতিভা বিকাশ ও কর্মসংস্থানে ভূমিকা রাখাই আমাদের অঙ্গীকার।

আমাদের ভিশন ও মিশন:

ভিশন: ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি সুখী, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক, মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা।

মিশন: মাতৃভাষায় আল-কুরআনের বাণী পৌঁছে দেওয়া, প্রান্তিক ও দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করা এবং "দুর্নীতি বিরোধী সংগ্রাম পরিষদ" পরিচালনা করা।

আমাদের সম্পর্কে
ঐশী নির্দেশনা

মহাগ্রন্থ আল-কুরআন: এক জীবন্ত মু'জিযা

কুরআন সর্বজয়ী সর্বজ্ঞানী মহান আল্লাহর বাণী। বিশ্ববাসীর কাছে কুরআন এক জীবন্ত সংবিধান ও মানবজাতির মুক্তি এবং কল্যাণের শাশ্বত মহাসনদ।

১

অদৃশ্য স্রষ্টার দৃশ্য বাণী

মানুষ তার স্রষ্টাকে দেখে না, কিন্তু তাঁর বাণী পড়ে, দেখে ও শোনে। কুরআনের বাণী পড়ে আমরা আবেগে আপ্লুত হই এবং অনুভব ও বিশ্বাসে মহান আল্লাহর সান্নিধ্যে পৌঁছে যাই।

২

অফুরন্ত জ্ঞান ভাণ্ডার

মহাগ্রন্থ আল কুরআন জ্ঞানের এক অফুরন্ত ফল্গুধারা যা কখনো ফুরায় না। এর জ্ঞান কখনো অতীতের গর্ভে বিলীন হয় না কিংবা ভবিষ্যতের আগমনে অকেজো হয় না।

৩

সত্য অনির্বাণ

অবতীর্ণের সূচনা থেকেই কুরআনের সত্যতা ছিল অনাবিল স্বচ্ছ। মানব জ্ঞানের পরিধি যতই বাড়ছে, ততই প্রকাশিত ও বিকশিত হচ্ছে আল কুরআনের বিস্ময় ও সত্যতা।

৪

সার্বজনীন বার্তা

কুরআন অবতীর্ণ হয়েছে সমগ্র মানবজাতির জন্য। সর্বগোত্র, সর্বজাতি ও সর্বশ্রেণীর মানুষ যে-ই কুরআনকে হৃদয়ঙ্গম করেছে, সে-ই এটিকে জীবনযাপনের গাইড বুক হিসেবে গ্রহণ করেছে।

৫

পাষাণের হৃদয় গলানোর ক্ষমতা

যে-ই মনোযোগ দিয়ে কুরআন পড়ে ও অনুধাবনের চেষ্টা করে, যতই পাষাণ হৃদয় হোক না কেন, কুরআন তার সত্তাকে কাঁপিয়ে বিগলিত করে দেয়।

৬

শত্রুকে আপনে রূপান্তর

রসূল (সাঃ)-এর চরম শত্রুরাও কুরআন শুনে বা পড়ে তাঁর প্রাণের বন্ধুতে পরিণত হয়েছেন। ইতিহাস থেকে নিয়ে বর্তমান কাল পর্যন্ত এই ধারা অব্যাহত রয়েছে।

✨ পবিত্র কুরআন থেকে হেদায়েত

আমাদের মূল প্রেরণা ও নীতিমালা

আকপও বাংলাদেশ আল-কুরআনের মূল দর্শনের আলোকে পরিচালিত হয়

جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ ۚ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا

“সত্য আগমন করিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে; নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হইবারই।”

— সূরা বনি ইসরাইল (১৭): ৮১

তাৎপর্য: এই ঐশী ঘোষণার অনুপ্রেরণায়, আমরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা মাদক, সন্ত্রাস, দুর্নীতি, ও বৈষম্যের মতো মিথ্যাচারকে দূর করে সত্য, ন্যায় ও ইনসাফের আলোকবর্তিকা প্রজ্জ্বলিত করতে বদ্ধপরিকর।

وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا

“আর আমি কুরআনে এমন বস্তু অবতীর্ণ করি যাহা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত, কিন্তু ইহা যালেমদের ক্ষতিই বৃদ্ধি করে।”

— সূরা বনি ইসরাইল (১৭): ৮২

তাৎপর্য: এই আয়াতের আলোকে আকপও বাংলাদেশ সমাজের সকল নৈতিক, আধ্যাত্মিক ও সামাজিক ব্যাধির নিরাময় এবং মানবতার জন্য সর্বজনীন কল্যাণের পথ হিসেবে কুরআনের শিক্ষাকে প্রতিষ্ঠা করতে চায়।

وَلَا يَأْتُونَكَ بِمَثَلٍ إِلَّا جِئْنَاكَ بِالْحَقِّ وَأَحْسَنَ تَفْسِيرًا

“তারা তোমার কাছে এমন কোনো সমস্যা বা প্রস্তাব উপস্থাপন করে না, যার সঠিক সমাধান ও সুন্দরতম ব্যাখ্যা আমি তোমাকে দান করিনি।”

— সূরা আল-ফুরকান (২৫): ৩৩

তাৎপর্য: আমরা আধুনিক সমাজের ব্যক্তিগত, পারিবারিক ও রাষ্ট্রীয় সকল জটিলতার জন্য কুরআনের শ্বাশত নীতি ও জীবনবিধান থেকে দিকনির্দেশনা গ্রহণ করতে বদ্ধপরিকর।

وَقَالَ الرَّسُولُ يَا رَبِّ إِنَّ قَوْمِي اتَّخَذُوا هَٰذَا الْقُرْآنَ مَهْجُورًا

“এবং রসূল বলবেন— ‘হে আমার প্রতিপালক! নিশ্চয়ই আমার সম্প্রদায় এ কুরআনকে পরিত্যক্ত গণ্য করেছিল’।”

— সূরা আল-ফুরকান (২৫): ৩০

সতর্কবার্তা: কেয়ামতের দিনে এই অভিযোগ থেকে বাঁচতে হলে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়বিচারের জন্য আল-কুরআনের নির্দেশনাকে একটি জীবন্ত সংবিধান হিসেবে গ্রহণ করা আবশ্যক।

أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ ۚ وَلَوْ كَانَ مِنْ عِندِ غَيْرِ اللَّهِ لَوَجَدُوا فِيهِ اخْتِلَافًا كَثِيرًا

“তবে কি তারা কুরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না? যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো, তবে এতে তারা অবশ্যই বহু অসঙ্গতি পেত।”

— সূরা আন-নিসা (৪): ৮২

أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَىٰ قُلُوبٍ أَقْفَالُهَا

“তবে কি তারা কুরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না, নাকি তাদের অন্তরসমূহে তালা মারা রয়েছে?”

— সূরা মুহাম্মদ (৪৭): ২৪

প্রচার আদেশ

আকপও কেন কুরআন প্রচার করে?

يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ ۖ وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ

“হে রসূল! তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা প্রচার করো...” — সূরা আল-মায়িদাহ (৫): ৬৭

কুরআন প্রচারের মূল ২টি নীতিমালা:

নীতিমালা ১: কুরআন প্রচার করতে গিয়ে পৃথিবীর কোনো ক্ষমতা বা শক্তিকে ভয় করা যাবে না।
নীতিমালা ২: আল্লাহর বিধান প্রচার এবং বাস্তবায়ন করতে গিয়ে কোনো প্রকার সংকোচবোধ করা যাবে না।

كِتَابٌ أُنزِلَ إِلَيْكَ فَلَا يَكُن فِي صَدْرِكَ حَرَجٌ مِّنْهُ لِتُنذِرَ بِهِ وَذِكْرَىٰ لِلْمُؤْمِنِينَ

“ইহা একটি কিতাব, যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে; সুতরাং এটি সম্পর্কে তোমার মনে যেন কোনো সংকীর্ণতা না থাকে, যাতে তুমি তদ্দ্বারা সতর্ক করতে পারো এবং মুমিনদের জন্য উপদেশস্বরূপ।” — সূরা আল-আ’রাফ (৭): ২

সামাজিক ও দ্বীনি সেবা

সাম্প্রতিক খবর ও কার্যক্রমসমূহ

আমরা মানবকল্যাণ ও সামাজিক সাম্য প্রতিষ্ঠায় যেসব উদ্যোগ ও সংবাদ পরিবেশন করছি

প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে সনদ ও উপহার বিতরন

প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে সনদ ও উপহার বিতরন

আল-কুরআন প্রচার সংস্থা, আকপও বাংলাদেশ কর্তৃক পরিচালিত “ইশারা ভাষা ও ফিজিওথেরাপি” প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে সনদ ও উপহার বিতরন করা হয়। স্থান আব্দুর রহমান প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন আল্লামা আবু বকর সিদ্দিক সিনিয়ার সহ-সভাপতি আকপও বাংলাদেশ।

গরীব, অসহায় ও দুঃস্থদের মধ্যে খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।

গরীব, অসহায় ও দুঃস্থদের মধ্যে খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।

আল-কুরআন প্রচার সংস্থা (আকপও), বাংলাদেশ এর উদ্যোগে গত ২‌‍৪মে ২০২০ তারিখে রংপুর মহানগরের কিছু এলাকায় গরীব, অসহায়, কর্মহীন ও দিনমজুর মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন আল-কুরআন প্রচার সংস্থার (আকপও), বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুফতি আল্লামা খলিলুর রহমান (জিহাদী) ও অন্যান্য সদস্যবৃন্দ। এ ব্যাপারে সকল স্তরের মানুষের সাহায্যে কামনা করেছেন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান

শীতের নতুন বস্ত্র সংগ্রহ ও বিতরণ কার্যক্রম সম্পন্ন

শীতের নতুন বস্ত্র সংগ্রহ ও বিতরণ কার্যক্রম সম্পন্ন

সামাজিক ও ব্যক্তিগত দায়বদ্ধতার প্রতি দৃঢ় অঙ্গীকারাবদ্ধ আল-কুরআন প্রচার সংস্থা (আকপও) বাংলাদেশ দেশের সুবিধা বঞ্চিত অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে গত বারের ধারাবাহিকতায় এবারও আয়োজন করেছে শীতের নতুন বস্ত্র সংগ্রহ ও বিতরণ কার্যক্রম।

সদস্যপদ
নীতিমালা

সদস্যপদের যোগ্যতা ও শ্রেণীবিভাগ

১৮ বছর বা তদূর্ধ্ব বয়সের যেকোনো বাংলাদেশী নাগরিক অত্র সংস্থার গঠনতন্ত্র ও নীতিমালার প্রতি অনুগত থেকে সদস্যপদের আবেদন করতে পারবেন।

সাধারণ সদস্য

ভর্তি ফি: ৫,০০০/- টাকা, মাসিক চাঁদা: ৫০০/- টাকা

আজীবন সদস্য

এককালীন ১,০০,০০০/- টাকা বা সমপরিমাণ সম্পদ প্রদানকারী

প্রতিষ্ঠাতা সদস্য

প্রতিষ্ঠালগ্নে কায়িক, আর্থিক ও বুদ্ধিভিত্তিক শ্রমদানকারী

দাতা সদস্য

এককালীন কমপক্ষে ৫০,০০০/- টাকা বা সমপরিমাণ দানকারী

পরিচালনা ব্যবস্থা

আমাদের সাংগঠনিক কাঠামো

সংস্থাটির সামগ্রিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৩টি প্রধান পরিষদ কাজ করে থাকে:

  • ✓
    সাধারণ পরিষদ: সকল সাধারণ সদস্যের সমন্বয়ে গঠিত সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন পরিষদ।
  • ✓
    কার্যনির্বাহী পরিষদ: সাধারণ পরিষদ কর্তৃক নির্বাচিত ৭ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি (মেয়াদ ৩ বছর)।
  • ✓
    উপদেষ্টা পরিষদ: দিকনির্দেশনার জন্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত ২১ সদস্য বিশিষ্ট পরিষদ।
সাংগঠনিক কাঠামো
আমাদের সাথে যুক্ত হোন

যোগাযোগের ঠিকানা

স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে সমাজসেবায় অংশগ্রহণে আমাদের অফিসে সরাসরি যোগাযোগ করতে পারেন।

প্রধান কার্যালয়: এস-২২, বাইতুল ফজল মসজিদ কমপ্লেক্স, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

কার্য এলাকা: সমগ্র বাংলাদেশ

আইনি স্বীকৃতি: স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ মূলক প্রতিষ্ঠানসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৬১ এর আওতাধীন

যোগাযোগ