সংবাদ ও মিডিয়া - আল-কুরআন প্রচার সংস্থা

সংবাদ ও মিডিয়া

আল-কুরআন প্রচার সংস্থার সাম্প্রতিক কার্যক্রম, ঘোষণা ও আপডেটসমূহ জানতে সাথেই থাকুন।

প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে সনদ ও উপহার বিতরন জরুরি
10 August, 2026

প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে সনদ ও উপহার বিতরন

আল-কুরআন প্রচার সংস্থা, আকপও বাংলাদেশ কর্তৃক পরিচালিত “ইশারা ভাষা ও ফিজিওথেরাপি” প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে সনদ ও উপহার বিতরন করা হয়। স্থান আব্দুর রহমান প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন আল্লামা আবু বকর সিদ্দিক সিনিয়ার সহ-সভাপতি আকপও বাংলাদেশ।

গরীব, অসহায় ও দুঃস্থদের মধ্যে খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়। জরুরি
10 August, 2026

গরীব, অসহায় ও দুঃস্থদের মধ্যে খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।

আল-কুরআন প্রচার সংস্থা (আকপও), বাংলাদেশ এর উদ্যোগে গত ২‌‍৪মে ২০২০ তারিখে রংপুর মহানগরের কিছু এলাকায় গরীব, অসহায়, কর্মহীন ও দিনমজুর মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন আল-কুরআন প্রচার সংস্থার (আকপও), বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুফতি আল্লামা খলিলুর রহমান (জিহাদী) ও অন্যান্য সদস্যবৃন্দ। এ ব্যাপারে সকল স্তরের মানুষের সাহায্যে কামনা করেছেন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান

শীতের নতুন বস্ত্র সংগ্রহ ও বিতরণ কার্যক্রম সম্পন্ন জরুরি
09 August, 2026

শীতের নতুন বস্ত্র সংগ্রহ ও বিতরণ কার্যক্রম সম্পন্ন

সামাজিক ও ব্যক্তিগত দায়বদ্ধতার প্রতি দৃঢ় অঙ্গীকারাবদ্ধ আল-কুরআন প্রচার সংস্থা (আকপও) বাংলাদেশ দেশের সুবিধা বঞ্চিত অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে গত বারের ধারাবাহিকতায় এবারও আয়োজন করেছে শীতের নতুন বস্ত্র সংগ্রহ ও বিতরণ কার্যক্রম।